Skip to content

Dystonia

Dystonia (ডিস্টোনিয়া ) is a neurological condition that causes involuntary muscle contractions. These contractions can lead to repetitive movements, unusual postures, or twisting motions that the person cannot control.

Depending on which part of the body is affected, dystonia is classified in different ways:

  • Focal dystonia affects a single area, such as the neck, hand, or face.

  • Segmental dystonia involves two or more nearby parts of the body.

  • Generalized dystonia affects most or all parts of the body.

The severity of muscle spasms can vary from mild to severe. In some cases, they may cause discomfort or pain and interfere with everyday activities such as writing, walking, or speaking.

While there is currently no cure for dystonia, various treatments can help manage symptoms. These may include medications, physical or occupational therapy, and in more severe cases, surgical interventions like deep brain stimulation to regulate the abnormal brain signals.

Bangla Version:

ডিস্টোনিয়া একটি স্নায়ুবিক সমস্যা, যা অনিয়ন্ত্রিত মাংসপেশির সংকোচনের কারণে হয়। এই সংকোচনগুলো বারবার হয় এবং এটি শরীরে মোচড়ানো বা অস্বাভাবিক ভঙ্গির সৃষ্টি করতে পারে, যা রোগী নিজে নিয়ন্ত্রণ করতে পারে না।

ডিস্টোনিয়া শরীরের কোন অংশে হয়েছে তার উপর ভিত্তি করে একাধিক ভাগে ভাগ করা হয়:

  • ফোকাল ডিস্টোনিয়া শুধুমাত্র শরীরের একটি নির্দিষ্ট অংশে হয়, যেমন ঘাড়, হাত বা মুখ।

  • সেগমেন্টাল ডিস্টোনিয়া শরীরের দুটি বা তার বেশি কাছাকাছি অংশে প্রভাব ফেলে।

  • জেনারালাইজড ডিস্টোনিয়া শরীরের অধিকাংশ বা সমস্ত অংশে প্রভাব ফেলে।

এই মাংসপেশির খিঁচুনি হালকা থেকে গুরুতর হতে পারে। কখনো কখনো এটি ব্যথা সৃষ্টি করে এবং দৈনন্দিন কাজকর্মে যেমন লেখা, হাঁটা বা কথা বলায় বাধা সৃষ্টি করতে পারে।

ডিস্টোনিয়ার এখনও স্থায়ী কোন চিকিৎসা নেই, তবে চিকিৎসা পদ্ধতির মাধ্যমে উপসর্গ নিয়ন্ত্রণে রাখা যায়। এর মধ্যে রয়েছে ওষুধ, ফিজিওথেরাপি বা অকুপেশনাল থেরাপি এবং গুরুতর ক্ষেত্রে মস্তিষ্কে নির্দিষ্ট স্থানে সার্জারি বা ডিপ ব্রেইন স্টিমুলেশনের মতো চিকিৎসা।

Symptoms

Dystonia can present differently from person to person. Common muscle spasms and symptoms may:

  • Start in a specific part of the body such as the leg, neck, or arm. Focal dystonia that develops after age 21 often begins in the neck, arm, or face. Though it may stay localized, it can sometimes spread to nearby areas.

  • Occur only during certain actions, like handwriting.

  • Worsen with emotional stress, fatigue, or anxiety.

  • Gradually become more noticeable over time.

Body Areas Affected by Dystonia:

  • Neck (Cervical Dystonia): Involuntary muscle contractions in the neck can cause the head to twist, tilt, or pull forward/backward. This form may also cause neck pain.

  • Eyelids (Blepharospasm): Involves frequent blinking or eye closure, making it hard to see. It may be triggered by bright light, reading, or stress. Although usually not painful, it can cause discomfort like dryness or light sensitivity.

  • Jaw and Tongue (Oromandibular Dystonia): Can lead to slurred speech, drooling, and trouble chewing or swallowing. This type may be painful and often appears alongside neck or eyelid dystonia.

  • Voice (Laryngeal Dystonia): Affects the vocal cords, leading to a tight, strained, or whisper-like voice.

  • Hand and Arm: Certain types occur only during repetitive tasks like writing or playing instruments, such as writer’s dystonia or musician’s dystonia. These symptoms typically don’t appear when the arm is resting.

When to See a Doctor

If you’re experiencing muscle contractions that are hard to control, especially during specific tasks, you should consult a medical professional. Early signs are often mild and may go unnoticed, so early evaluation is important.

Causes

The precise cause of dystonia remains unclear. However, it may be linked to irregular communication between nerve cells in specific parts of the brain. Some types are inherited genetically.

Dystonia can also occur as a secondary effect of other conditions, including:

  • Parkinson’s disease

  • Huntington’s disease

  • Wilson’s disease

  • Traumatic brain injury

  • Stroke or birth-related brain injuries

  • Brain tumors or paraneoplastic syndromes (conditions associated with cancer)

  • Oxygen deprivation or carbon monoxide poisoning

  • Infections like encephalitis or tuberculosis

  • Side effects of certain medications or heavy metal exposure


Bangla Version:

ডিস্টোনিয়ার উপসর্গ

ডিস্টোনিয়া ব্যক্তি ভেদে বিভিন্নভাবে প্রকাশ পেতে পারে। সাধারণ উপসর্গ ও মাংসপেশির খিঁচুনির ধরনগুলো হলো:

  • শরীরের একটি নির্দিষ্ট অংশে শুরু হয়, যেমন পা, ঘাড় বা হাত। ২১ বছর বয়সের পর শুরু হওয়া ফোকাল ডিস্টোনিয়া সাধারণত ঘাড়, হাত বা মুখে শুরু হয়। যদিও এটি এক জায়গায় সীমাবদ্ধ থাকে, মাঝে মাঝে পাশের অংশে ছড়িয়ে পড়ে।

  • নির্দিষ্ট কাজের সময় ঘটে, যেমন হাত দিয়ে লেখা।

  • মানসিক চাপ, ক্লান্তি বা উদ্বেগের সময় খারাপ হয়।

  • ধীরে ধীরে লক্ষণগুলো আরও স্পষ্ট হয়ে ওঠে।

যেসব অংশে ডিস্টোনিয়া হতে পারে:

  • ঘাড় (সারভাইকাল ডিস্টোনিয়া): ঘাড়ের পেশির অস্বাভাবিক সংকোচনে মাথা এক পাশে ঘুরে যায়, নিচের দিকে ঝুকে যায় বা পেছনে চলে যায়। এটি ব্যথাও সৃষ্টি করতে পারে।

  • চোখের পাতা (ব্লেফারোস্পাজম): অতিরিক্ত চোখের পলক পড়া বা চোখ বন্ধ হয়ে যাওয়ায় দেখতে সমস্যা হয়। উজ্জ্বল আলো, পড়াশোনা বা মানসিক চাপের সময় এটি বেড়ে যেতে পারে। এটি সাধারণত ব্যথাযুক্ত নয়, তবে চোখ শুষ্ক বা আলোতে সংবেদনশীল হতে পারে।

  • চোয়াল ও জিভ (ওরোম্যান্ডিবুলার ডিস্টোনিয়া): জিভ ও চোয়ালের পেশিতে প্রভাব পড়লে কথা অস্পষ্ট হওয়া, লালা পড়া, খাওয়া বা গিলতে সমস্যা দেখা দেয়। এটি মাঝে মাঝে ব্যথা সৃষ্টি করতে পারে এবং ঘাড় বা চোখের ডিস্টোনিয়ার সাথে একসাথে দেখা যেতে পারে।

  • কণ্ঠস্বর (লারিঞ্জিয়াল ডিস্টোনিয়া): কণ্ঠনালির পেশিতে প্রভাব পড়লে কণ্ঠস্বর চাপা বা ফিসফিসে হয়ে যায়।

  • হাত ও বাহু: লেখালেখি বা বাদ্যযন্ত্র বাজানোর মতো পুনরাবৃত্ত কাজের সময়ে যে ডিস্টোনিয়া দেখা দেয়, তাকে রাইটার্স বা মিউজিশিয়ানস ডিস্টোনিয়া বলা হয়। এই লক্ষণগুলো সাধারণত বিশ্রামের সময় দেখা যায় না।

চিকিৎসকের পরামর্শ নেওয়ার সময়

যদি আপনি এমন মাংসপেশির সংকোচন অনুভব করেন যা আপনি নিজে নিয়ন্ত্রণ করতে পারছেন না, বিশেষ করে নির্দিষ্ট কোনো কাজের সময়, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

ডিস্টোনিয়ার কারণ

ডিস্টোনিয়ার নির্দিষ্ট কারণ এখনো পুরোপুরি জানা যায়নি। তবে মস্তিষ্কের কিছু অঞ্চলের স্নায়ু কোষগুলোর মধ্যে যোগাযোগের অস্বাভাবিকতা এর সঙ্গে যুক্ত থাকতে পারে। কিছু ডিস্টোনিয়া পরিবারিকভাবে বংশগত হয়।

এছাড়াও, এটি অন্য কোনো রোগ বা অবস্থা থেকে সেকেন্ডারি উপসর্গ হিসেবেও দেখা দিতে পারে, যেমন:

  • পারকিনসন’স ডিজিজ

  • হান্টিংটন’স ডিজিজ

  • উইলসন’স ডিজিজ

  • মস্তিষ্কে আঘাত

  • স্ট্রোক বা জন্মের সময়ে মস্তিষ্কের ক্ষতি

  • মস্তিষ্কের টিউমার বা ক্যান্সার সংশ্লিষ্ট প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম

  • অক্সিজেনের অভাব বা কার্বন মনোক্সাইড বিষক্রিয়া

  • টিউবারকুলোসিস বা এনসেফালাইটিসের মতো সংক্রমণ

  • কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া বা ভারী ধাতুর বিষক্রিয়া