Skip to content

Colon Polyps

Colon polyps (কোলন পলিপস)are small growths that form on the inner lining of the colon. While most of them are harmless, some can gradually turn into colorectal cancer over time if left untreated. Colorectal cancer is one of the more serious types of cancer, especially when detected in its later stages.

Anyone can develop colon polyps, but the risk tends to increase with age. Other risk factors include being overweight, smoking, having a personal history of polyps, or having a family history of advanced polyps or colorectal cancer.

Polyps often develop without causing any noticeable symptoms. That’s why regular screening is essential. Detecting and removing polyps early can help prevent the development of cancer. Routine screening is considered one of the most effective ways to protect against colorectal cancer.

Bangla Version:

কোলন পলিপস হলো ক্ষুদ্রাকার কোষের বৃদ্ধি যা কোলনের ভেতরের দেওয়ালে গঠিত হয়। বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ক্ষতিকর নয়, তবে কিছু পলিপ সময়ের সাথে ধীরে ধীরে কোলোরেক্টাল ক্যান্সারে পরিণত হতে পারে। কোলোরেক্টাল ক্যান্সার দেরিতে শনাক্ত হলে তা মারাত্মক হতে পারে।

যেকোনো ব্যক্তি কোলন পলিপসের ঝুঁকিতে থাকতে পারেন, তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই ঝুঁকি আরও বেড়ে যায়। অতিরিক্ত ওজন, ধূমপান, ব্যক্তিগতভাবে পলিপ থাকার ইতিহাস, অথবা পরিবারের কারো কোলন পলিপ বা ক্যান্সারের ইতিহাস থাকলে ঝুঁকি আরও বেড়ে যায়।

এই পলিপস সাধারণত কোনো লক্ষণ সৃষ্টি করে না। তাই নিয়মিত স্ক্রিনিং পরীক্ষা করানো খুবই জরুরি। সময়মতো পলিপ শনাক্ত ও অপসারণ করা গেলে ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। কোলোরেক্টাল ক্যান্সার প্রতিরোধে নিয়মিত স্ক্রিনিং সবচেয়ে কার্যকর উপায়গুলোর একটি।

Symptoms

Most individuals with colon polyps do not experience noticeable symptoms. They are often discovered during routine screenings for colorectal cancer.

However, you should consult a healthcare professional if you notice the following signs:

  • Changes in bowel habits: Ongoing constipation or diarrhea lasting more than a week could be a sign of a larger polyp or even cancer. Other conditions can also cause similar symptoms.

  • Change in stool color: Blood from a polyp may appear as red streaks in the stool or cause it to look black. Some foods, medications, or supplements can also affect stool color.

  • Iron deficiency anemia: Slow, hidden bleeding from a polyp over time may lead to anemia, causing fatigue and shortness of breath.

  • Abdominal pain: A large polyp can block part of the intestine, leading to cramps or discomfort.

  • Rectal bleeding: This could indicate a polyp, cancer, or other conditions such as hemorrhoids.

When to See a Doctor

Contact your doctor if you have:

  • Persistent abdominal pain.

  • Blood in your stool.

  • Bowel habit changes that last over a week.

  • Unexplained weight loss.

Who Should Be Screened?

  • Anyone aged 45 or older.

  • Those with a personal or family history of colon polyps or colorectal cancer may need screening earlier.

Causes of Colon Polyps

Colon polyps form when cells in the colon or rectum grow and divide more rapidly than normal. This unregulated growth can lead to the formation of polyps.

Polyps are generally classified into two types:

  • Nonneoplastic polyps: Usually benign and not likely to turn into cancer.

  • Neoplastic polyps: These include adenomas and serrated lesions, which have the potential to become cancerous. The larger the polyp, the higher the risk.

Adenomas are the most common type from which colorectal cancer develops over time, but serrated polyps can also lead to cancer if not removed.


Bangla Version:

কোলন পলিপসের উপসর্গ

বেশিরভাগ কোলন পলিপস রোগীর কোনো লক্ষণ দেখা যায় না। এগুলো সাধারণত কোলোরেক্টাল ক্যান্সারের নিয়মিত স্ক্রিনিংয়ের সময় ধরা পড়ে।

তবে নিচের লক্ষণগুলোর কোনোটি দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত:

  • মলত্যাগের অভ্যাসে পরিবর্তন: এক সপ্তাহের বেশি সময় ধরে চলা কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া বড় পলিপ বা ক্যান্সারের লক্ষণ হতে পারে। যদিও অন্যান্য অসুখেও একই রকম উপসর্গ দেখা যেতে পারে।

  • মলের রঙের পরিবর্তন: পলিপ থেকে রক্তপাত হলে মলে লাল দাগ দেখা যেতে পারে বা মল কালো হয়ে যেতে পারে। কিছু খাবার, ওষুধ বা সাপ্লিমেন্টেও মলের রঙ বদলাতে পারে।

  • আয়রন স্বল্পতা জনিত অ্যানিমিয়া: পলিপ থেকে ধীরে ধীরে রক্তপাত হলে রক্তে আয়রনের পরিমাণ কমে যেতে পারে, যার ফলে দুর্বলতা ও শ্বাসকষ্ট দেখা দিতে পারে।

  • পেটে ব্যথা: বড় পলিপ অন্ত্রের কোনো অংশে বাধা সৃষ্টি করলে পেটব্যথা বা ক্র্যাম্প হতে পারে।

  • মলদ্বার থেকে রক্তপাত: এটি পলিপ, ক্যান্সার, অর্শ বা মলদ্বারের ক্ষতর মতো অবস্থার ইঙ্গিত হতে পারে।

চিকিৎসকের শরণাপন্ন হওয়ার সময়

চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন যদি:

  • আপনার পেটে নিয়মিত ব্যথা হয়।

  • মলে রক্ত দেখা যায়।

  • এক সপ্তাহের বেশি সময় ধরে মলত্যাগে পরিবর্তন থাকে।

  • অজান্তেই ওজন কমে যায়।

কাদের স্ক্রিনিং করানো উচিত?

  • যাদের বয়স ৪৫ বছর বা তার বেশি।

  • পারিবারিক বা ব্যক্তিগতভাবে কোলন পলিপ বা ক্যান্সারের ইতিহাস থাকলে আরও আগে স্ক্রিনিং শুরু করা দরকার।

কোলন পলিপসের কারণ

স্বাভাবিকভাবে কোষগুলো নিয়ন্ত্রিতভাবে বেড়ে ওঠে ও বিভাজিত হয়। কিন্তু কোনো কারণে কোষগুলোর বৃদ্ধি অনিয়ন্ত্রিত হলে পলিপ গঠিত হতে পারে।

পলিপ প্রধানত দুই ধরনের হয়:

  • নন-নিওপ্লাস্টিক পলিপ: সাধারণত নিরীহ, এবং ক্যান্সারে রূপ নেয় না।

  • নিওপ্লাস্টিক পলিপ: এতে অ্যাডেনোমা ও সেরেটেড লেজন অন্তর্ভুক্ত থাকে। এই ধরনের পলিপ থেকে ক্যান্সার হওয়ার আশঙ্কা থাকে। পলিপ যত বড়, ক্যান্সারের ঝুঁকিও তত বেশি।

অ্যাডেনোমা টাইপের পলিপ থেকেই সাধারণত কোলোরেক্টাল ক্যান্সার তৈরি হয়, তবে সেরেটেড লেজন থেকেও ক্যান্সার হতে পারে।