Skip to content

Calciphylaxis

Calciphylaxis (ক্যালসিফাইল্যাক্সিস )is a rare but severe condition that occurs when calcium accumulates in the small blood vessels of the skin and fat tissues. This buildup can block blood flow and lead to serious complications.

Common symptoms include blood clots, hard lumps under the skin, and painful open wounds or ulcers. These ulcers may become infected, and in some cases, the infection can become life-threatening if not treated promptly.

While the exact cause of calciphylaxis remains uncertain, it most often affects individuals with kidney failure—where the kidneys are no longer able to function properly. Many affected individuals may be undergoing dialysis or have received a kidney transplant. However, calciphylaxis can also occur in people without any kidney problems.

Treatment usually involves a combination of medications, wound care, procedures, and sometimes surgery. The goals of treatment are to prevent blood clots and infections, reduce calcium buildup, promote healing of the ulcers, and relieve pain.

Bangla Version:

ক্যালসিফাইল্যাক্সিস একটি বিরল কিন্তু গুরুতর অবস্থা, যেখানে ক্যালসিয়াম চর্বির টিস্যু ও ত্বকের ছোট রক্তনালীগুলিতে জমা হয়। এর ফলে রক্তপ্রবাহ ব্যাহত হয় এবং মারাত্মক জটিলতা দেখা দিতে পারে।

এ রোগের সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে রক্ত জমাট বাঁধা, ত্বকের নিচে শক্ত গাঁট তৈরি হওয়া এবং যন্ত্রণাদায়ক খোলা ঘা বা আলসার। এই আলসারগুলোতে সংক্রমণ দেখা দিলে তা জীবন-হানিকর হয়ে উঠতে পারে।

যদিও ক্যালসিফাইল্যাক্সিসের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি, এটি সাধারণত কিডনি অকার্যকরতার রোগীদের মধ্যে দেখা যায়—যেখানে কিডনি তার স্বাভাবিক কাজ করতে ব্যর্থ হয়। অনেকেই ডায়ালাইসিস নিচ্ছেন বা কিডনি প্রতিস্থাপন করিয়েছেন। তবে, কিডনি সমস্যা না থাকলেও ক্যালসিফাইল্যাক্সিস হতে পারে।

চিকিৎসার মধ্যে রয়েছে ওষুধ, ক্ষত পরিষ্কার ও যত্ন, কিছু বিশেষ পদ্ধতি এবং প্রয়োজনে অস্ত্রোপচার। এর উদ্দেশ্য হলো রক্ত জমাট বাঁধা ও সংক্রমণ প্রতিরোধ, ক্যালসিয়ামের জমা কমানো, ঘা সারানো এবং ব্যথা উপশম করা।

Symptoms

Signs and symptoms of calciphylaxis may include:

  • Large, netlike patterns on the skin, often appearing in shades of purple or pink.

  • Deep, painful lumps under the skin that may turn into ulcers. These ulcers usually have a dark brown or black crust and do not heal easily. They are most commonly found in areas with more fat, such as the stomach, thighs, buttocks, and breasts, but can appear anywhere on the body.

  • Persistent ulcers that can become infected and lead to serious complications.

Causes

The exact cause of calciphylaxis is still unknown. It involves calcium deposits in the smallest blood vessels of the skin and fat tissues, which can lead to reduced blood flow and tissue damage.

The condition often occurs in individuals with kidney failure or those undergoing dialysis. However, the reason for the increased risk in these individuals is not fully understood.

In some cases, calciphylaxis may be associated with the overactivity of the parathyroid glands—small glands in the neck that regulate calcium levels. Too much parathyroid hormone may contribute to calcium buildup. Still, not all people with overactive parathyroid glands develop calciphylaxis, and many with calciphylaxis don’t show signs of gland overactivity.

Other potential contributing factors include:

  • An increased tendency for the blood to clot, which may block blood supply to the skin and fat.

  • Narrowed or blocked small arteries, resulting in skin damage and ulcer formation.

  • Tissue thickening or scarring, known as fibrosis.

  • Ongoing injury to the inner lining of blood vessels (vascular endothelial damage).

  • Inflammation in the body that may worsen symptoms.


Bangla Version:

উপসর্গ

ক্যালসিফাইল্যাক্সিসের লক্ষণগুলো সাধারণত নিম্নরূপ হতে পারে:

  • ত্বকে বড় জাল-আকৃতির দাগ, যা সাধারণত বেগুনি বা গোলাপি রঙের হয়ে থাকে।

  • ত্বকের নিচে গভীর, যন্ত্রণাদায়ক গাঁট, যা পরবর্তীতে আলসারে পরিণত হতে পারে। এই আলসারগুলোতে কালচে বা বাদামি আবরণ দেখা যায় এবং তা স্বাভাবিকভাবে সারতে চায় না। এ ধরনের ঘা সাধারণত পেট, উরু, নিতম্ব ও স্তনের মতো ফ্যাটযুক্ত অংশে বেশি দেখা যায়, তবে শরীরের যেকোনো স্থানে হতে পারে।

  • এমন আলসার যেগুলো দীর্ঘদিন সারেনা এবং সংক্রমিত হয়ে গুরুতর অবস্থার সৃষ্টি করতে পারে।

কারণ

ক্যালসিফাইল্যাক্সিসের সুনির্দিষ্ট কারণ এখনও স্পষ্ট নয়। এতে ত্বক ও চর্বির টিস্যুর ছোট রক্তনালীগুলিতে ক্যালসিয়াম জমে যায়, যার ফলে রক্তপ্রবাহ কমে যায় এবং টিস্যু ক্ষতিগ্রস্ত হয়।

এটি সাধারণত কিডনি অকার্যকর রোগীদের বা ডায়ালাইসিসপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে দেখা যায়। তবে, এই রোগে এদের আক্রান্ত হওয়ার নির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

কিছু ক্ষেত্রে, এটি গলার ছোট গ্রন্থি—প্যারাথাইরয়েড গ্রন্থি—এর অতিসক্রিয়তার সাথে সম্পর্কিত হতে পারে। এই গ্রন্থি অতিরিক্ত হরমোন নির্গত করলে শরীরে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যেতে পারে। তবে, সব অতিসক্রিয় প্যারাথাইরয়েড রোগীদের ক্যালসিফাইল্যাক্সিস হয় না এবং অনেক কিডনি রোগীর এই গ্রন্থিগুলি স্বাভাবিক থাকে।

অন্যান্য যেসব কারণ ভূমিকা রাখতে পারে:

  • রক্ত জমাট বাঁধার প্রবণতা বেশি থাকা, যার ফলে ত্বক ও চর্বির টিস্যুতে রক্তপ্রবাহ কমে যায়।

  • ক্ষুদ্র রক্তনালীর সরু হয়ে যাওয়া বা ব্লক হওয়া, যার ফলে গাঁট ও ঘা দেখা দিতে পারে।

  • টিস্যুর শক্ত হয়ে যাওয়া বা ফাইব্রোসিস।

  • রক্তনালীর ভিতরের স্তরে (ভাসকুলার এন্ডোথেলিয়াম) বারবার ক্ষতি হওয়া।

  • শরীরে দীর্ঘস্থায়ী প্রদাহ বা ইনফ্লামেশন।